২০২৫-২৬ বাজেটকে ইতিবাচক বলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে পুঁজিবাজারবান্ধব বাজেট উল্লেখ করে সরকারকে ধন্যবাদ জানিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সোমবার (২ জুন) ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে ডিএসই জানায়, প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে দেশের পুঁজিবাজার উন্নয়নে সহায়ক নীতিমালা গ্রহণ করায় ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম অর্থ উপদেষ্টাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানায়, পুঁজিবাজারে সুশাসন প্রতিষ্ঠা ও বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারের বিশেষ গুরুত্বারোপকে মমিনুল ইসলাম ধন্যবাদ জানান। ২০২৫-২৬ সালের বাজেটে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে করহারের ব্যবধান বৃদ্ধি, মার্চেন্ট ব্যাংকের করহার হ্রাস এবং লেনদেনের উপর উৎসে কর হ্রাস ইত্যাদি পুঁজিবাজারের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্ট-এর উপর ধার্য অ্যানুয়াল মেইনটেন্যান্স ফি ৪৫০ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করেছে এবং সিসি একাউট-এ অর্জিত সুদ-এর ২৫ শতাংশ ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের স্বার্থে ব্যয়ের জন্য ইনভেস্টর্স প্রটেকশন ফান্ডে জমার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ৪ নভেম্বর ২০১৪ তারিখে জাতীয় রাজস্ব বোর্ড ব্যক্তি বিনিয়োগকারীদের তালিকাভুক্ত কোম্পানি হতে অর্জিত ৫০ লক্ষ টাকা পর্যন্ত মূলধনি আয় সম্পূর্ণ করমুক্ত রাখার বিধান অব্যাহত রাখার পাশাপাশি ৫০ লক্ষ টাকার উপরে মূলধনি আয়ের উপর কর ১৫ শতাংশে হ্রাস করো পুঁজিবাজারের উন্নয়নসহায়ক এসকল নীতিমালা পুঁজিবাজার উন্নয়নে সরকারের দৃঢ় প্রতিশ্রুতির পরিচায়ক বলে তিনি মন্তব্য করেন।

বাজেট প্রস্তাবনায় সরকারের মালিকানা রয়েছে এমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে সরকারের শেয়ার কমিয়ে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, লাভজনক সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তকরণ, বেসরকারি খাতের দেশীয় বড় কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার ক্ষেত্রে উৎসাহিত করতে প্রণোদনাসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এ বাজারের গভীরতা বৃদ্ধি পাবে বলে ডিএসই-র চেয়ারম্যান আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সকল ইতিবাচক সিদ্ধান্তের জন্য ডিএসই-র চেয়ারম্যান বিএসইসি এবং এনবিআরের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল অংশীদারের প্রত্যাশাগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর সাথে আলোচনার মাধ্যমে সেগুলো বাস্তবায়নে প্রধান ভূমিকা রাখার জন্য ডিএসই'র চেয়ারম্যান বিশেষ ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীকে।

একই সাথে দেশের পুঁজিবাজারের উন্নয়নে সম্প্রতি প্রধান উপদেষ্টার সময়োপযোগী দিক নির্দেশনার জন্য ডিএসই-র চেয়ারম্যান গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুঁজিবাজারকে ঘিরে সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেশের ক্রমবিকাশমান পুঁজিবাজার দীর্ঘমেয়াদে শক্তিশালী ও টেকসই হওয়ার পথে এগিয়ে যাবে বলে ডিএসই বিশ্বাস করে। ঢাকা স্টক এক্সচেঞ্জ উদ্ভাবনী প্রযুক্তি ও দক্ষতাকে পুঁজি করে আগামী প্রজন্মের জন্য একটি টেকসই পুঁজিবাজার গড়ে তোলায় প্রতিশ্রুতিবদ্ধ।

এফপি/ টিএ
  

Share this news on:

সর্বশেষ

img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026
হঠাৎ বিদায়ের ঘোষণা তরুণ অভিনেত্রীর Feb 05, 2026
img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০ Feb 05, 2026
img
আগামীর অর্থনীতি হবে মানুষের কল্যাণের জন্য : জামায়াত আমির Feb 05, 2026
img
কেন মীরা নায়ার ও নন্দিতা দাসের নামও ‘এপস্টেইন’ ফাইল্‌স-এ? Feb 05, 2026
img
মেঘালয়ে অনুমোদনহীন কয়লাখনিতে বিস্ফোরণে প্রাণ গেল অন্তত ১৬ জনের Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় গেলে লবণের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা হবে : সালাহউদ্দিন Feb 05, 2026
img
নির্বাচনে সাইবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ ইস্যু : ইউনেস্কো প্রতিনিধি Feb 05, 2026
img
মাদ্রাসা শিক্ষকদের জন্য সুসংবাদ Feb 05, 2026
img
আমার অনুমতি নয়, ঐশ্বরিয়া নিজেই সিদ্ধান্ত নেয় : অভিষেক Feb 05, 2026
img
টেনিসে সেমিফাইনালে হার বাংলাদেশের Feb 05, 2026
img
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি মইনুল ইসলাম Feb 05, 2026
img
‘আওয়ার দাদু ইজ কামিং’ সিলেটের মোড়ে মোড়ে অদ্ভুত ব্যানার Feb 05, 2026
img
আমার বাপে অপরাধ করলেও ছাড় পাবে না: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
‘জুলাই পরবর্তী সময়ে দেড় বছরের মধ্যে ২৩২ জন বনী আদমকে তারা হত্যা করেছে’ Feb 05, 2026
img
ভেনেজুয়েলার নির্বাচন এ বছরই হতে পারে : মাচাদো Feb 05, 2026
img
লিটন-সাইফের ফিফটি, সহজ জয় পেল ধূমকেতু Feb 05, 2026
img

যুবদল নেতার বক্তব্যের ভিডিও ভাইরাল

১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করবো আমরা পাকিস্তান Feb 05, 2026
img
চুক্তির মেয়াদ শেষ হলেও পারমাণবিক সীমা নিয়ে আলোচনায় প্রস্তুত রাশিয়া Feb 05, 2026