সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের দাবি মহিলা পরিষদের

জাতীয় সংসদে নারী আসনে সরাসরি নির্বাচনের দাবিতে রাজধানীতে র‍্যালি ও সমাবেশ করা হয়েছে। কর্মসূচি থেকে নারীদের জন্য সংরক্ষিত আসন বাড়িয়ে ১০০ করাসহ নানা দাবি-দাওয়া তুলে ধরা হয়।

শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ হয়। পরে শহীদ মিনার থেকে পল্টন মোড় পর্যন্ত র‍্যালি করেন নারী নেত্রীরা। বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, সংসদে নারীর সরাসরি নির্বাচনের দাবি মানুষের কাছে একদিন গ্রহণযোগ্যতা পাবে। কাউকে পেছনে রেখে গণতন্ত্র অগ্রসর করা যায় না। তাই নারীসমাজের দাবি- সংসদে নারীর এক-তৃতীয়াংশ আসন বাড়াতে হবে। সরাসরি নির্বাচন করতে হবে।

মহিলা পরিষদের সভাপতি বলেন, পশ্চাৎদপদ অংশকে এগিয়ে নিতে সুযোগ প্রয়োজন। নারীকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে রাজনৈতিক দলগুলোকে নারী আন্দোলনের দাবিকে গুরুত্ব দিতে হবে। মানুষের কণ্ঠস্বরকে বুঝতে হবে।

ডা. ফওজিয়া মোসলেম আরও বলেন, বর্তমানে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে নারীদের অবরুদ্ধ করার চেষ্টা হচ্ছে। কিন্তু মুক্তিযুদ্ধে অংশ নেওয়া নারী সমাজকে কোনো ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। তারা নিজ অধিকার আদায়ে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে।

মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, জাতীয় সংসদে সংরক্ষিত আসন বৃদ্ধি এবং সরাসরি নির্বাচন আমাদের দীর্ঘদিনের দাবি। বর্তমানে বিপুল সংখ্যক নারী রাজনীতিতে আসছেন। তারা সংসদে মনোনীত হয়ে আসলেও দল থেকে মনোনীত হয়ে আসেন। ফলে তারা তাদের রাজনৈতিক দলের আজ্ঞাবহ হয়ে থাকেন। আমাদের জোর দাবি, জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে নারীকে নির্বাচিত হওয়ার সুযোগ দিতে হবে।

রাজনৈতিক দলের নারী নেত্রীদের মনোনয়নের মাধ্যমে সংসদ সদস্য হওয়ার পদ্ধতিকে প্রত্যাখান করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে ভাবতে হবে, তারা কীভাবে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন করবে, সমতা প্রতিষ্ঠা করবে। এ বিষয়ে কেবল রাজনৈতিক দলগুলোকে প্রতিশ্রুতি দিলেই হবে না, বাস্তবায়ন করতে হবে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা পরিষদের আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্তি, নারায়ণগঞ্জ জেলা সভাপতি রীনা আহমেদ, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক রেহানা ইউনূস, কেন্দ্রীয় কমিটির সদস্য ও টঙ্গী জেলা সভাপতি আনোয়ারা বেগম, নারী শ্রমিক কেন্দ্রের সাধারণ সম্পাদক সাহিদা পারভীন শিখা প্রমুখ।

এফপি/ টিএ/ টিকে 

Share this news on:

সর্বশেষ

img
যাদের চিন্তা ও ভাষা নারীদের প্রতি অসম্মানজনক, তাদের রাষ্ট্রীয় দায়িত্বে দেখতে চাই না: ববি হাজ্জাজ Feb 02, 2026
img
অনুবাদে গুগলকে টেক্কা দিতে নতুন ঘোষণা চ্যাটজিপিটির Feb 02, 2026
img
হরর থ্রিলারে একসঙ্গে করণ জোহর ও আদিত্য রায় কাপুর Feb 02, 2026
img
আজ চট্টগ্রামের ৩ স্থানে জনসভা করবে জামায়াত Feb 02, 2026
img
নির্বাচন ও গণভোট উপলক্ষে ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন Feb 02, 2026
img
৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: সার্বিয়ান প্রেসিডেন্ট Feb 02, 2026
img
ফুরিয়ে যাচ্ছে সালমানের বক্স অফিস জাদু? নতুন ছবিতে ঘুরে দাঁড়ানোর আশা! Feb 02, 2026
img
বক্স অফিস কাঁপিয়েও এক ধাপে পিছিয়ে ‘ধুরন্ধর’, শীর্ষে 'জাওয়ান' Feb 02, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা ও দাফন হবে : হাসনাত আবদুল্লাহ Feb 02, 2026
img
করণের নতুন ছবিতে আহান-অনীতের জুটি নিয়ে জল্পনা Feb 02, 2026
img
রোহিতের বাড়িতে গুলির ঘটনায় 'বিষ্ণোই গ্যাং'- এর দায় স্বীকার Feb 02, 2026
img
২ দিনে কত আয় করল রানি মুখার্জির নতুন সিনেমা ‘মারদানি ৩’ Feb 02, 2026
img
ধর্মীয় বিভাজন ইস্যুতে এআর রহমানের পর এবার নিশানায় কপিল Feb 02, 2026
img
সাই পল্লবী নন, ধানুশের নতুন নায়িকা শ্রীলিলা Feb 02, 2026
img
তিন দলের বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে খেলবেন কারা? Feb 02, 2026
img
বাংলাদেশের জন্য ৬০ কোটি ভারতীয় রুপি বাজেট বরাদ্দের প্রস্তাব ভারতের Feb 02, 2026
img
বহিষ্কার প্রসঙ্গে কড়া জবাব দিলেন উর্ফী জাভেদ! Feb 02, 2026
img
বক্স অফিসে বাজিমাত দেখাল ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে নিয়ে তথ্যচিত্র Feb 02, 2026
img
সাতক্ষীরায় বিএনপিতে যোগ দিলেন নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মী Feb 02, 2026
img

২০২৫-২৬ অর্থবছর

৭ মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৯.৪৩ বিলিয়ন ডলার Feb 02, 2026