শঙ্কামুক্ত চাঁদপুরের সেই খতিব, আসামির জবানবন্দিতে যা জানা গেল

চাঁদপুর শহরের প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আ ন ম নূর রহমান মাদানী (৬০)–এর ওপর নৃশংস হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি বিল্লাল হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হামলায় গুরুতর আহত হলেও বর্তমানে মাওলানা মাদানী শঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার ছেলে আফনান তাকি।

গত শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজ শেষে মসজিদের ভেতরে দেশীয় অস্ত্র (চাপাতি) দিয়ে খতিবের ওপর হামলা চালায় বিল্লাল হোসেন (৫০)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে ‘অপমান করেছেন’- এমন অভিযোগ তুলে ক্ষিপ্ত হয়ে এই হামলা চালান তিনি।

হামলায় মাওলানা নূর রহমান মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় মুসল্লিরা তাৎক্ষণিক হামলাকারীকে ধরে পুলিশে সোপর্দ করেন।

আসামি বিল্লাল হোসেন চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদি গ্রামের বাসিন্দা এবং শহরের বকুলতলায় বসবাস করেন। পেশায় তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

গতকাল শনিবার (১২ জুলাই) বিকেল ৩টায় চাঁদপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাতুল হাসান আল মুরাদের আদালতে হাজির করা হয় বিল্লাল হোসেনকে। পরে তিনি হামলার দায় স্বীকার করে জবানবন্দি দেন। রাত ৮টার দিকে তাকে জেল হাজতে পাঠানো হয়। মামলার তদন্ত করছেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন।

চাঁদপুর কোর্ট পুলিশের পরিদর্শক শহীদুল্লাহ বলেন, আসামি আদালতে দোষ স্বীকার করেছেন। প্রয়োজনে তাকে আবার রিমান্ডে আনা হতে পারে।

হামলার পর প্রথমে মাওলানা মাদানীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার হলি কেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় শঙ্কামুক্ত বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

তার বড় ছেলে আফনান তাকি বলেন, আমার বাবার ওপর যে বর্বর হামলা হয়েছে, তার সুষ্ঠু বিচার চাই। বর্তমানে তিনি আগের চেয়ে ভালো আছেন।

ঘটনার দিন রাতেই আফনান তাকি বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় বিল্লাল হোসেনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় হামলাকে পূর্বপরিকল্পিত উল্লেখ করা হয়। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল কাদের খান বলেন, এটি নিছক একক হামলা নয়, বরং একটি পরিকল্পিত ঘটনা। অভিযুক্তের সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে বলে আমাদের সন্দেহ। আদালতে সে দোষ স্বীকার করলেও তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

হামলার ঘটনার প্রতিবাদে শনিবার চাঁদপুর শহরে বিভিন্ন ইসলামিক সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। সকাল থেকেই শহরে গুজব ছড়িয়ে পড়ে যে মাওলানা মাদানী মারা গেছেন। তবে পুলিশ ও পরিবার বিষয়টি নাকচ করে জানান, তিনি বেঁচে আছেন এবং সুস্থ হয়ে উঠছেন।

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
যাদের চিন্তা ও ভাষা নারীদের প্রতি অসম্মানজনক, তাদের রাষ্ট্রীয় দায়িত্বে দেখতে চাই না: ববি হাজ্জাজ Feb 02, 2026
img
অনুবাদে গুগলকে টেক্কা দিতে নতুন ঘোষণা চ্যাটজিপিটির Feb 02, 2026
img
হরর থ্রিলারে একসঙ্গে করণ জোহর ও আদিত্য রায় কাপুর Feb 02, 2026
img
আজ চট্টগ্রামের ৩ স্থানে জনসভা করবে জামায়াত Feb 02, 2026
img
নির্বাচন ও গণভোট উপলক্ষে ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন Feb 02, 2026
img
৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: সার্বিয়ান প্রেসিডেন্ট Feb 02, 2026
img
ফুরিয়ে যাচ্ছে সালমানের বক্স অফিস জাদু? নতুন ছবিতে ঘুরে দাঁড়ানোর আশা! Feb 02, 2026
img
বক্স অফিস কাঁপিয়েও এক ধাপে পিছিয়ে ‘ধুরন্ধর’, শীর্ষে 'জাওয়ান' Feb 02, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা ও দাফন হবে : হাসনাত আবদুল্লাহ Feb 02, 2026
img
করণের নতুন ছবিতে আহান-অনীতের জুটি নিয়ে জল্পনা Feb 02, 2026
img
রোহিতের বাড়িতে গুলির ঘটনায় 'বিষ্ণোই গ্যাং'- এর দায় স্বীকার Feb 02, 2026
img
২ দিনে কত আয় করল রানি মুখার্জির নতুন সিনেমা ‘মারদানি ৩’ Feb 02, 2026
img
ধর্মীয় বিভাজন ইস্যুতে এআর রহমানের পর এবার নিশানায় কপিল Feb 02, 2026
img
সাই পল্লবী নন, ধানুশের নতুন নায়িকা শ্রীলিলা Feb 02, 2026
img
তিন দলের বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে খেলবেন কারা? Feb 02, 2026
img
বাংলাদেশের জন্য ৬০ কোটি ভারতীয় রুপি বাজেট বরাদ্দের প্রস্তাব ভারতের Feb 02, 2026
img
বহিষ্কার প্রসঙ্গে কড়া জবাব দিলেন উর্ফী জাভেদ! Feb 02, 2026
img
বক্স অফিসে বাজিমাত দেখাল ট্রাম্পের স্ত্রী মেলানিয়াকে নিয়ে তথ্যচিত্র Feb 02, 2026
img
সাতক্ষীরায় বিএনপিতে যোগ দিলেন নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মী Feb 02, 2026
img

২০২৫-২৬ অর্থবছর

৭ মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ১৯.৪৩ বিলিয়ন ডলার Feb 02, 2026