আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে আগরবাতি আমদানি

বাণিজ্যের নতুন সম্ভাবনা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে আগরবাতি আমদানি হয়েছে। গতকাল দুপুরে চার টন আগরবাতি নিয়ে একটি ভারতীয় ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।

বন্দর সূত্রে জানা গেছে, আমদানি করা প্রতিটন আগরবাতির মূল্য ধরা হয়েছে ১,২০০ মার্কিন ডলার। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই ও আনুষ্ঠানিকতা শেষে আজ আগরবাতিগুলো খালাসের সম্ভাবনা রয়েছে।

আখাউড়া স্থলবন্দরের আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মো. আক্তার হোসেন বলেন, “বাংলাদেশে আগরবাতির ব্যবহার দিন দিন বাড়ছে। বাজারে ভালো চাহিদা থাকায় আমরা ভারতে উৎপাদিত উন্নতমানের আগরবাতি আমদানি করেছি। প্রথম চালানে চার টন পণ্য এসেছে, ভবিষ্যতে চাহিদা অনুযায়ী আমদানির পরিমাণ বাড়ানো হবে।”

তিনি আরও বলেন, “এই নতুন পণ্য আমদানির মধ্য দিয়ে আখাউড়া স্থলবন্দর আরও কার্যকর ও বহুমুখী বাণিজ্যের কেন্দ্রে পরিণত হবে বলে আশা করছি।”

বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগরবাতির মতো কনজ্যুমার পণ্য আমদানির ফলে একদিকে যেমন বন্দরের আয় বাড়বে, অন্যদিকে স্থানীয় শ্রমবাজারেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একইসঙ্গে এ ধরনের পণ্য আমদানিতে শুল্ক ও ভ্যাট বাবদ রাজস্ব আয় বাড়ার সম্ভাবনাও রয়েছে।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনে সাইবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ ইস্যু : ইউনেস্কো প্রতিনিধি Feb 05, 2026
img
মাদ্রাসা শিক্ষকদের জন্য সুসংবাদ Feb 05, 2026
img
আমার অনুমতি নয়, ঐশ্বরিয়া নিজেই সিদ্ধান্ত নেয় : অভিষেক Feb 05, 2026
img
টেনিসে সেমিফাইনালে হার বাংলাদেশের Feb 05, 2026
img
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হলেন বিচারপতি মইনুল ইসলাম Feb 05, 2026
img
‘আওয়ার দাদু ইজ কামিং’ সিলেটের মোড়ে মোড়ে অদ্ভুত ব্যানার Feb 05, 2026
img
আমার বাপে অপরাধ করলেও ছাড় পাবে না: হাসনাত আবদুল্লাহ Feb 05, 2026
img
‘জুলাই পরবর্তী সময়ে দেড় বছরের মধ্যে ২৩২ জন বনী আদমকে তারা হত্যা করেছে’ Feb 05, 2026
img
ভেনেজুয়েলার নির্বাচন এ বছরই হতে পারে : মাচাদো Feb 05, 2026
img
লিটন-সাইফের ফিফটি, সহজ জয় পেল ধূমকেতু Feb 05, 2026
img

যুবদল নেতার বক্তব্যের ভিডিও ভাইরাল

১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করবো আমরা পাকিস্তান Feb 05, 2026
img
চুক্তির মেয়াদ শেষ হলেও পারমাণবিক সীমা নিয়ে আলোচনায় প্রস্তুত রাশিয়া Feb 05, 2026
img
পিএসএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার স্মিথ Feb 05, 2026
img
জল্পনার মাঝেই বনগাঁর সাতভাই কালীতলা মন্দিরে মিমি চক্রবর্তী Feb 05, 2026
img
চট্টগ্রামে যৌথ বাহিনীর হাতে ৩৪৫ রোহিঙ্গা আটক Feb 05, 2026
img
ভারতীয় ভিসার অ্যাপয়েমেন্ট পেতে নতুন নিয়ম চালু Feb 05, 2026
img
নির্বাচনে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি মোতায়েন থাকবে : মহাপরিচালক Feb 05, 2026
img
গুরুতর আহত ৪৭৪ জুলাইযোদ্ধার গেজেট প্রকাশ Feb 05, 2026
img
১২০ দিনে হাফেজ হলেন আব্দুল্লাহ আল আজহার Feb 05, 2026
img
স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করতে পারি না : মির্জা ফখরুল Feb 05, 2026