প্রশাসনের কড়া অবস্থানে অনেকে লুণ্ঠিত পাথর ফেরত দিচ্ছেন

সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে ফেরত আসছে লুণ্ঠিত সাদা পাথর। জেলা প্রশাসনের কঠোর অবস্থান ও আল্টিমেটামের পর দায়মুক্তির আশায় ব্যবসায়ী ও স্থানীয়রা নিজ খরচে এসব পাথর জমা দিচ্ছেন প্রশাসনের কাছে। আজ সকাল পর্যন্ত অন্তত কয়েক লাখ ঘনফুট পাথর ভোলাগঞ্জে জমা পড়েছে।

আজ সোমবার (২৫ আগস্ট) সকালে বিষয়টি গণমাধ্যমকে  শ্চিত করে কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, শনিবার বিকেল থেকে রোববার রাত পর্যন্ত ট্রাক ও নৌকায় করে ব্যবসায়ী ও স্থানীয়রা স্বেচ্ছায় এসব পাথর পরিবহন করে এনেছেন।

তিনি আরও বলেন, আমরা এই পাথরগুলো এখনও পরিমাপ করিনি। তবে প্রচুর পাথর এসে জমা পড়েছে। আমাদের বেধে দেওয়া আল্টিমেটাম আগামীকাল বিকেল ৫টায় শেষ হবে। এরপর আমরা কঠোর অবস্থানে নামব।

এর আগে স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গেও বৈঠক করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পাথর ফেরত না এলে শুধু ব্যক্তিদের নয়, সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে শনিবার জেলা প্রশাসন ঘোষণা দেয়, মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৫টার মধ্যে নিজ খরচে ভোলাগঞ্জে পাথর ফেরত দিলে দায়মুক্তি দেওয়া হবে। তবে নির্ধারিত সময় শেষে কারও কাছে পাথর পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘোষণার পর থেকেই কোম্পানীগঞ্জ ও আশপাশের এলাকায় মাইকিং করে বিষয়টি প্রচার চালানো হয়।

এদিকে ফেরত আসা পাথরের পাশাপাশি যৌথ বাহিনীর অভিযানে রোববার আরও প্রায় ৬০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। ধোপাগুল এলাকা থেকে এর আগেই প্রায় ৫০ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে ট্রাকে ভরে ভোলাগঞ্জে পাঠানো হয়।

পিএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত নৌবাহিনী Feb 02, 2026
img
এবার টটেনহ্যামের বিপক্ষে পয়েন্ট হারাল ম্যানচেস্টার সিটি Feb 02, 2026
img
সারাদেশে পরিবর্তনের হাওয়া বইছে: মেজর (অব.) আখতারুজ্জামান Feb 02, 2026
img
তুরস্কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৬ জনের Feb 02, 2026
img
শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল ইংল্যান্ড Feb 02, 2026
img

এপস্টেইন ফাইলস

প্রিন্স অ্যান্ড্রুকে তদন্তে সহযোগিতার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রীর Feb 02, 2026
img
ইউক্রেনের একটি বাসে রুশ ড্রোন হামলা, প্রাণ গেল ১২ জনের Feb 02, 2026
img
খালেদা জিয়ার নামে ভুয়া সংগঠনের কার্যালয় উচ্ছেদ Feb 02, 2026
img
ভিসা জটিলতা নিরসনে আমিরাতের মন্ত্রীর সহযোগিতা চাইলেন আসিফ নজরুল Feb 02, 2026
img

এনসিটি ইজারা ইস্যুতে আন্দোলন

চট্টগ্রাম বন্দরে আরও ১২ কর্মচারীকে বদলি Feb 02, 2026
img
ভারতে আরেক প্রাণঘাতী ভাইরাসের আতঙ্ক, সতর্কতা জারি Feb 02, 2026
img
বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সিনহা গ্রেপ্তার Feb 02, 2026
img
গুলশানে যুক্তরাষ্ট্রের তৈরি দুটি পিস্তল-১০ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার Feb 02, 2026
img
শেখ হাসিনা ও রেহানার তিন সন্তানসহ ২২ জনের বিরুদ্ধে দুদকের মামলার রায় আজ Feb 02, 2026
img
বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে প্রাণ গেল শ্রমিকের Feb 02, 2026
img
যাদের চিন্তা ও ভাষা নারীদের প্রতি অসম্মানজনক, তাদের রাষ্ট্রীয় দায়িত্বে দেখতে চাই না: ববি হাজ্জাজ Feb 02, 2026
img
অনুবাদে গুগলকে টেক্কা দিতে নতুন ঘোষণা চ্যাটজিপিটির Feb 02, 2026
img
হরর থ্রিলারে একসঙ্গে করণ জোহর ও আদিত্য রায় কাপুর Feb 02, 2026
img
আজ চট্টগ্রামের ৩ স্থানে জনসভা করবে জামায়াত Feb 02, 2026
img
নির্বাচন ও গণভোট উপলক্ষে ‘আইনশৃঙ্খলা সমন্বয় সেল’ গঠন Feb 02, 2026